বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

গুলশানে ভবনে আগুন : ৬ জনকে জীবিত উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
গুলশানে ভবনে আগুন : ৬ জনকে জীবিত উদ্ধার


ডেস্ক রিপোর্টঃঃ  রাজধানীর গুলশান-২ নম্বরে আগুন লাগা আবাসিক ভবন থেকে এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আটকেপড়া অন্যদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সদর দপ্তরের মিডিয়ার সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য জানান।

তিনি জানান, উদ্ধার করা ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী।

শেষ খবর পর্যন্ত গুলশান-২ নম্বরে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর