মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

গোপনে বাড়িতে এসেছিলেন পলাতক তৃণমূল কর্মী! তক্কে তক্কে ছিল এনআইএ, খবর পেয়েই গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন


Last Updated:

২০২৩ সালের মে মাসে ময়নার বাকচা গ্রামে গুলি করে খুন করা হয় বিজেপির স্থানীয় বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে৷

ধৃত তৃণমূল কর্মী নবকুমার মণ্ডল (বাঁদিকে)৷ধৃত তৃণমূল কর্মী নবকুমার মণ্ডল (বাঁদিকে)৷
ধৃত তৃণমূল কর্মী নবকুমার মণ্ডল (বাঁদিকে)৷

ময়না: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় আরও এক অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করল এনআইএ৷ ধৃত ওই তৃণমূল কর্মীর নাম নবকুমার মণ্ডল৷ মঙ্গলবার সন্ধ্যায় ময়নার বাকচা গ্রামের বাড়ি থেকেই ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷

২০২৩ সালের মে মাসে ময়নার বাকচা গ্রামে গুলি করে খুন করা হয় বিজেপির স্থানীয় বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে৷ এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ এই খুনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি৷ বিজেপির বুথ সভাপতির হত্যাকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই নির্দেশই বহাল রাখে৷

আরও পড়ুন: বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আবারও সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! এবার অভিযোগ মালদহে

তদন্তে নেমে আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল এনআইএ৷ গ্রামে ক্যাম্প করে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্তও চালায় তারা৷ যদিও ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অন্যতম অভিযুক্ত তৃণমূল কর্মী নবকুমার মণ্ডল৷

সূত্রের খবর, কয়েকদিন আগে গোপনে বাকচা গ্রামের বাড়িতে আসেন নবকুমার মণ্ডল৷ সেই খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওই তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেয় এনআইএ-এর একটি দল৷ বাড়ি থেকেই গ্রেফতার করা হয় নবকুমারকে৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর