শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ: বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ: বিএনপি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘বিদ্যুতের মূল্য বৃদ্ধির পর এবার গ্যাসের মূল্য প্রায় ৩ (তিন) গুণ বৃদ্ধি সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। বিদ্যুতের পর গ্যাসের মূল্য বৃদ্ধি করে চরম দুর্ভোগে থাকা জনগণকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছে। গণবিরোধী সরকারের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, ভূলনীতির কারণে এমনিতেই জনগণ চরম দুঃসময় অতিক্রম করছে। এর মধ্যে গত ৪ দিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পর এখন বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র-কুটির শিল্প, বিদ্যুৎকেন্দ্র এমনকি হোটেল রেস্তোঁরায় গ্যাসের মূল্য ২ থেকে ৩ গুণ বৃদ্ধির ফলে প্রতিটি পণ্য, বিদ্যুৎ ও খাদ্যের দাম আবারও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে।

‘ব্যবসায়ীদের অনুরোধ উপেক্ষা করে একতরফাভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সব কিছুতেই এর প্রভাব পড়বে। এমনিতেই গ্যাসের সংকট চরমে, কল-কারখানা এমনকি বাসা বাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নেই, গ্যাস সংকটে বাসা বাড়ির চুলা জ্বলছেই না, কল-কারখানার উৎপাদনও ক্রমাগত হ্রাস পাচ্ছে। এমন অসহনীয় পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে শিল্প কারখানা ঝুঁকির মধ্যে পড়বে, জনগণের জীবন যাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সরকার নির্বাচিত নয় বলে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। জনগণের পকেট কাটতে ও একটি গোষ্ঠীকে সুবিধা দিতে অবৈধ সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। সরকারের দুঃশাসন, দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে। ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছে না। ব্যবসা-বাণিজ্যে চরম অস্থিরতা ও হতাশা বিরাজ করছে। জনজীবনে চলছে মারাত্মক সংকট। উন্নয়নের নামে দেশে চলছে সীমাহীন লুটপাট।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই, বিচার বিভাগে স্বাধীনতা নেই, রাজনৈতিক অধিকার নেই। প্রতিবাদ করলেই নামে নির্যাতনের খড়গ। চাল, চিনি, তেলসহ নিত্যপন্যের উর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানিসহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বি। সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দলীয় লোকদের সিন্ডিকেটের কারণে বিগত ১৪ বছর ধরে সব জিনিসের দাম বেড়েছে কয়েক গুণের বেশি। বর্তমানে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা। বেঁচে থাকাই এখন দায়। এ অবস্থায় আবারও গ্যাসের মূল্য বৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়াবে, যা মড়ার উপর খাঁড়ার ঘা।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর