বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গ্যাস নিয়ে রাশিয়ার ব্ল্যাকমেইলিং দেখছে ইউরোপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৪১ সময় দেখুন
গ্যাস নিয়ে রাশিয়ার ব্ল্যাকমেইলিং দেখছে ইউরোপ


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে রাশিয়া।

তিনি বলছেন, রাশিয়ার এই পদক্ষেপ ‘অযৌক্তিক’ ও ‘অগ্রহণযোগ্য’ এবং এর মধ্য দিয়ে গ্যাস সরবরাহকারী হিসেবে রাশিয়ার অবিশ্বস্ততা ফুটে ওঠে।

বুধবার (২৭ এপ্রিল) ইইউ প্রধান তার এই অবস্থানের কথা জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

ইউরোপীয় কমিশন প্রধান আরও বলেন, ইইউভুক্ত দেশগুলোর এ ব্যাপারে জরুরি পরিকল্পনা রয়েছে। কমিশন গ্যাসের বিকল্প সরবরাহ ও মজুত নিশ্চিত করতে কাজ করছে।

উরসুলা ফন ডার লেয়েন বলেন, তারা বিকল্প প্রবাহ সুরক্ষিত করার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখা এবং ইউরোপে সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপ ও বিশ্ব নেতাদের সঙ্গেও কাজ করছেন।

এদিকে, গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে রাজি না হওয়ায় পোল্যান্ড ও বুলগেরিয়াতে গ্যাস রফতানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্যাজপ্রম। এরপর পোল্যান্ড এবং বুলগেরিয়া মস্কোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল করার’ অভিযোগ তুলেছে বলে জানাচ্ছে বিবিসি।

অপরদিকে, গ্যাস সরবরাহ বন্ধ করার মাধ্যমে ব্ল্যাকমেইলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ব্ল্যাকমেইল নয়। যে দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আর্থিক খাতে ‘নজিরবিহীন অবন্ধুসুলভ পদক্ষেপ’ নিয়েছে তাদের জন্য গ্যাসের দাম রুবলে পরিশোধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মস্কো, বলে উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর