সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্য অপরিহার্য: জুবায়ের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্য অপরিহার্য: জুবায়ের


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য সংলাপ, আস্থা ও ন্যূনতম রাজনৈতিক ঐক্য অপরিহার্য।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার এবং ভয়েস নেটওয়ার্কের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, সম্ভাব্য নির্বাচনি পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চার ভবিষ্যৎ এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রথিতযশা বিশেষজ্ঞ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আয়োজিত সেমিনারে আলোচক হিসেবে এহসানুল মাহবুব জুবায়ের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়ন, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার, জনগণের অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব এবং সমসাময়িক জাতীয় প্রেক্ষাপটে উদ্ভূত চ্যালেঞ্জসমূহের ওপর আলোকপাত করেন।

জুবায়ের তার বক্তব্যে আরও তুলে ধরেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতামত ও ভোটাধিকার নিশ্চিত করা একটি মৌলিক শর্ত। তিনি আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল, প্রশাসন ও নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, যাতে জাতি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা পূরণ করতে পারে।

অনুষ্ঠানে বক্তারা নানা প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সক্ষমতা, গণমাধ্যমের ভূমিকা, তরুণ ভোটারদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সেমিনারে উত্থাপিত মতামত ও সুপারিশসমূহ উপস্থাপন করেন। ভয়েস নেটওয়ার্কের প্রতিনিধিরা তাদের প্ল্যাটফর্মের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সবশেষে বক্তারা দেশের রাজনৈতিক অঙ্গনে গঠনমূলক ও ইতিবাচক আলোচনার পরিসর আরও বিস্তৃত করার আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর