শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

গ্লোবাল স্ট্রাইকের প্রতি সংহতি প্রকাশ ছাত্রদলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ২৩:২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

ঢাকা: গাজায় গণহত্যার প্রতিবাদে ডাকা গ্লোবাল স্ট্রাইক কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (৬ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ সংহতির কথা জানান সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিবৃতিতে তারা বলেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎবরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে ।’

নেতারা বলেন, ‘এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততধিক অমানবিক।’

কর্মসুচি

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার (৮ এপ্রিল) সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ছাত্রদল।

এই কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল সাড়ে ১০ টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। দুপুর ১২টায় প্রতিটি শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে উপস্থিত হয়ে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।

ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের আপামর ছাত্র-জনতাকে অনুরোধ জানিয়েছেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সারাবাংলা/এজেড/পিটিএম

গাজায় গণহত্যা
গ্লোবাল স্ট্রাইক
ছাত্রদল
টপ নিউজ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom