বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্যু!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৪৬ সময় দেখুন
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্যু!


মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (০৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে সাপে কামড়ের ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষকরা হলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিষ্ণুপাড়া গ্রামের মৃত আহমেদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮) ও নওগাঁ জেলার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম। তারা দুইজনই গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামে অবস্থিত ইকরা কওমী মডেল মাদরাসায় শিক্ষক ছিলেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দিবাগত রাতে শিক্ষকরা তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুইজনকে সাপে কামড় দেয়। পরে সহকর্মীরা সাপে কামড়ানো শিক্ষকদের শরীর থেকে বিষ নামানোরজন্য গ্রামের একজন কবিরাজের কাছে নিয়ে যান। কিন্তু এতেও তাদের শরীরের কোন উন্নতি হয়নি। বরং অবনতি হচ্ছিল। এতে ভয় পেয়ে সহকর্মীরা তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাসেদুল ইসলাম মারা যান।

ওসি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অপর শিক্ষক জোবায়েরের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে তিনি মারা যান।

ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত শিক্ষক রাসেদুল ইসলামের মরদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, আরেক শিক্ষক জোবায়েরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল( রামেক) রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর