রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘চট্টগ্রাম গণহত্যা’ দিবসে শহিদদের শ্রদ্ধায় স্মরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২১ সময় দেখুন
‘চট্টগ্রাম গণহত্যা’ দিবসে শহিদদের শ্রদ্ধায় স্মরণ


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ‘চট্টগ্রাম গণহত্যা’ দিবসে সামরিক শাসক এরশাদবিরোধী আন্দোলনে আত্মাহুতি দেওয়া রাজনৈতিক কর্মীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে আওয়ামী লীগ।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশপথে গণহত্যায় শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পক্ষে নেতাকর্মীরা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ আরও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছে।

সামরিক শাসক এরশাদবিরোধী আন্দোলনের সময় ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রাম লালদিঘীর ময়দানে যাওয়ার পথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে নিহত হন ২৪ জন। আহত হন কমপক্ষে দুই শতাধিক মানুষ। শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা হিসেবে আলোচিত ঘটনাটি ‘চট্টগ্রাম গণহত্যা’ হিসেবে পরিচিতি পায়।

এরশাদের পতনের পর ১৯৯২ সালে এই ঘটনায় মামলা দায়ের হয়। ঘটনার ৩২ বছর পর ২০১৯ সালের ২০ জানুয়ারি আদালত মামলার রায় ঘোষণা করেন। এতে পুলিশের তৎকালীন পাঁচ কর্মকর্তার প্রাণদণ্ডের আদেশ দেন আদালত। তবে ঘটনার নির্দেশদাতা হিসেবে আলোচিত তৎকালীন পুলিশ কমিশনার মীর্জা রকিবুল হুদা মৃত্যুবরণ করায় তিনি মামলা থেকে অব্যাহতি পান।

ঘটনার তিন দশক পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও স্থানীয় আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ভূমি উদ্ধার করে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ‘শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ

সকালে শ্রদ্ধা নিবেদনের পর শহিদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একাত্তরের পরাজিত শক্তি ও তৎকালীন সামরিক জান্তারা মেনে নিতে পারেনি। তাই শেখ হাসিনাকে প্রাণনাশের অপচেষ্টার ধারাবাহিকতায় স্বৈরাচার সেনাশাসক এরশাদের নির্দেশে গণহত্যা সংঘটিত করেছিল। কিন্তু নেতাকর্মীরা সেদিন শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বে জনতা গণঅভ্যুত্থান ঘটিয়ে এরশাদকে ক্ষমতাচ্যুত করেছিল।’

সভায় নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘১৯৮৮ সালের গণহত্যার পর প্রয়াত জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল। শেষপর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণহত্যাকারীদের বিচার হয়েছে। তাদের গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করতে হবে। অনেক রক্ত, ত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ আজ এ পর্যায়ে এসেছে। তবে ধারাবাহিক ক্ষমতায় থাকার কারণে একাত্তরের পরাজিত শক্তির অনেক প্রেতাত্মা ছদ্মবেশে দলের ভেতরে ঢুকে পড়েছে। এতে দল থেকে বিতাড়িত করতে হবে।’

নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী, নির্বাহী সদস্য মহব্বত আলী খান, জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক বজলুর রহমান মিন্টু।

শিক্ষামন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

এদিকে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পক্ষে নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও কাউন্সিলর জহরলাল হাজারীর নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, বিপ্লব চৌধুরী প্রতাপ, লিটন দাশ, মোর্শেদ আলম, মোহাম্মদ জাহেদ, জয়শংকর সরকার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতির মাহমুদুল করিম, সৈকত দত্ত, ইসমাইল চৌধুরী সেলিম, আব্দুল্লাহ আল সাইমুন, বলরাম চক্রবর্তী, তাপস দে, রাজু রায়, রাজিব সিকদার, শৈবাল আচার্য্য, তৌহিদুল করিম উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার টার্গেট নিয়ে সেদিন হামলা চালানো হয়েছিল। স্বৈরশাসকের নির্বিচারে গুলির মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববর্ম তৈরি করে সেদিন শেখ হাসিনাকে রক্ষা করতে পেরেছিলেন। এজন্য প্রাণ দিতে হয় ২৪ নেতাকর্মীকে। আমরা তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে গণতন্ত্র।’

জেলা পিপি’র শ্রদ্ধা নিবেদন

সকালে শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘পুলিশের প্রচণ্ড গুলিবর্ষণের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ, মাজেদুল হক, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আমিসহ একঝাঁক আইনজীবী জননেত্রী শেখ হাসিনাকে মানবপ্রাচীর রচনা করে সমিতি মিলনায়তনে নিয়ে আসি। তিনি সেখানে আইনজীবীদের উদ্দেশে বক্তব্য দেন। আইনজীবীরা সেদিন শেখ হাসিনাকে রক্ষায় যে সাহসী ভূমিকা রেখেছিলেন, তা ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

এ সময় জেলার আইন কর্মকর্তাদের মধ্যে চন্দন কুমার তালুকদার, মো. মহসিন, তপন কুমার দাশ, আজাহারুল হক, সামশুদ্দিন, ছিদ্দিকী টিপু, রাশেদুল আলম, জি এম কাদের, আলী শাহ, যীশু কান্তি দাশ, মোস্তাফিজুর রহমান, হাদী হাম্মাদ উল্লাহ, জাহিদ আল ফয়সাল চৌধুরী, শ্যামল চৌধুরী, টিপু শীল জয়দেব, রোকনুজ্জামান মুন্না, এমরান নাঈম, আল মামুন করিম উপস্থিত ছিলেন।

জাতীয় শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলি

সকালে শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন নগর শ্রমিক লীগ সিবিএ-নন সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু। এ সময় শ্রমিক নেতা সাবের আহমদ, নাসির উদ্দিন, মো. রফিক, সরোয়ার আলম, আনোয়ার হোসেন, সমিরুল ইসলাম তুহিন, মো. সেলিম, মো. জাকির ছিলেন।

পরে সংক্ষিপ্ত সভায় আবুল হোসেন আবু বলেন, ‘সেদিন চট্টগ্রামের নেতাকর্মীরা রাজপথে নিজেদের রক্ত ঝরিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। আর শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ রক্ষা পেয়েছে। শ্রমজীবী জনতার অধিকার প্রতিষ্ঠা করেছেন তিনি।’

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর