সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

চট্টগ্রাম বন্দরে ‘অসুস্থ হয়ে’ কর্মীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
চট্টগ্রাম বন্দরে ‘অসুস্থ হয়ে’ কর্মীর মৃত্যু


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে জাহাজে কাজ করার সময় ‘অসুস্থ হয়ে’ এক কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে বন্দরের ১৩ নম্বর বার্থে এ ঘটনা ঘটে।

মৃত আমিন উল্লাহ (৫৫) নগরীর বন্দর থানার ফকিরহাট বড় বাড়ির আব্দুল খালেকের ছেলে। বাড়ি ফেনী জেলায়। তিনি বন্দরে বেসরকারি বার্থ অপারেটরের অধীনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘জাহাজ থেকে কনটেইনার খালাস হচ্ছিল। হ্যাজে কাজ করার সময় উনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে মাথা ঘুরে পড়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, জাহাজে কাজ করার সময় উনি পড়ে গিয়ে আহত হন। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি।’

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom