রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: মেয়াদ উত্তীর্ণ, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাবিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দীর্ঘদিন হলো বিশ্ববিদ্যালয় কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাবিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িতের অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ এক জরুরি সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে জানতে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া মেলেনি।

প্রসঙ্গত, ২০১৯ সালে ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। এরপর ২০২২ সালের ৩১ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে ৬৯ জন সহ-সভাপতি, ১২ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১১ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়।

সারাবাংলা/এমএ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর