বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৬৫ সময় দেখুন
চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর


চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমাও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার রেজিস্ট্রার এস.এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ‘এ’ ইউনিটের পরীক্ষা ৩০ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৫ ফেব্রুয়ারি, ‘সি’ ইউনিটের ২৯ জানুয়ারি এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানানো হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর