রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

চরফ্যাসনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ সময় দেখুন
চরফ্যাসনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা


ঢাকা: ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দেওয়ার খবরটি সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেছে দলটি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমির মুহাম্মদ জাকির হুসাইন ও সেক্রেটারি মো. হারুনুর রশীদ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তারা বলেন, ‘৩০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেলাম জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। খবরটি সম্পূর্নই মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা ওই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, ‘খবরটির কেন্দ্রে থাকা মো. ওমর ফারুক, পিতা মৃত মো. তোফাজ্জল হোসেনকে অর্থ কেলেঙ্কারি, সংগঠনের ফান্ডে উদ্বৃত্ত অর্থ জমা না দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রকৃত ঘটনা ২০২৪ সালের ৫ জুলাই বহিষ্কার করা হয়েছে।’

বিবৃতিতে বহিষ্কারাদেশের চিঠি সংযুক্ত করে বলা হয়েছে, ‘বহিষ্কৃত মো. ওমর ফারুকসহ কারও সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের সম্পর্ক নেই। যারা এ ধরনের ভুল তথ্য প্রচার করেছেন, তারা হলুদ সাংবাদিকতার কাজ করেছেন। সংশ্লিষ্ট এলাকার নেতাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক সংবাদ প্রচার করা উচিত ছিল।’ ভবিষ্যতে এ ধরনের ভুল তথ্য প্রচার না করার জন্য তারা অনুরোধ জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর