রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

চাঁপাইনবাবগঞ্জে ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁপাইনবাবগঞ্জ: জেলার তিনটি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নৌকা (আ.লীগ) সাবেক এমপি গোলাম রাব্বানী কেটলি (স্বতন্ত্র), সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ট্রাক (স্বতন্ত্র), অধ্যাপক আফজাল হোসেন লাঙ্গল (জাতীয় পার্টি), নুরুল ইসলাম জেন্টু টেলিভিশন (বিএনএফ), মো. শামসুল হোদা মোমবাতি (ইসলামী ফ্রন্ট) ও আব্দুল হালিম পেয়েছেন আম (এনপিপি) প্রতীক।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মুহা. জিয়াউর রহমান নৌকা (আ.লীগ), সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস ঈগল পাখি (স্বতন্ত্র), আজিজুর রহমান টেলিভিশন (বিএনএফ), অ্যাড. আব্দুর রশীদ লাঙ্গল (জাতীয় পার্টি) ও আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ডাব (বাংলাদেশ কনগ্রেস) প্রতীক।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ নৌকা (আ.লীগ), মাওলানা আব্দুল মতিন নোঙর (বিএনএম), কামরুজ্জামান খান টেলিভিশন (বিএনএফ) ও নাহিদ আহমেদ পেয়েছেন আম (এনপিপি) প্রতীক।

উল্লেখ্য, জেলার তিনটি আসনে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর