মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

চিয়া সিড কফি পুডিং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৫৫ সময় দেখুন


চিয়া সিড এমন একটি উপকরণ যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। প্রতিদিনের ডায়েটে এই উপকরণটি রাখা হলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ইনফ্ল্যামেশন কমে এবং গাট হেলথ ভালো রাখা সম্ভব হয়। অনেকেই মনে করেন শুধুমাত্র ওজন কমাতেই চিয়া সিড খাওয়া হয়। বিষয়টি মোটেও সেরকম নয়। চিয়া সিড দিয়েও বিভিন্ন মজাদার ডিশ তৈরি করা যায়। আজকে শেয়ার করছি চিয়া সিড কফি পুডিং এর রেসিপি, যা আপনারা ডেজার্ট হিসেবে তো বটেই, তার পাশাপাশি ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারবেন।

চিয়া সিড কফি পুডিং এর রেসিপি

প্রয়োজনীয় উপকরণ

  • চিয়া সিড ১/৪ কাপ
  • ফুল ফ্যাট মিল্ক ২০০ মি.লি
  • চিনি ২ টেবিল চামচ
  • ইনস্ট্যান্ট কফি ২ চা চামচ
  • গরম পানি ৪ টেবিল চামচ
  • কলা, আপেল বা স্ট্রবেরি পরিমাণমতো (অপশনাল)

প্রস্তুত প্রণালী

  • একটি কাপে গরম পানির সাথে ইনস্ট্যান্ট কফি পাউডার ও চিনি মিশিয়ে নিন, যাতে কফি পাউডারের কোনো লাম্পস না থাকে।
  • যে জারে পুডিং সেট করবেন সেই জারে কফি মিক্সচার ও দুধ নিয়ে ভালোভাবে মিক্স করে নিন।
  • এবার জারে চিয়া সিড অ্যাড করুন এবং একটি চামচের সাহায্যে ২০-৩০ সেকেন্ড নাড়ুন। এতে করে চিয়া সিড জারের নিচে জমে থাকবে না এবং কফির সাথে ভালোভাবে মিশে যাবে।
  • সবশেষে পুডিংয়ের মতো ঘন টেক্সচার পেতে জারটি রেফ্রিজারেটরে অন্তত ১ ঘণ্টা রাখুন।
  • পরিবেশনের সময় নিজের পছন্দের ফ্রুট অ্যাড করে নিন।

এভাবেই খুব সহজে আপনারা চিয়া সিড কফি পুডিং বানিয়ে ফেলতে পারেন।

ছবিঃ Shivani Loves Food





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর