রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪২৪ সময় দেখুন
চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন


ঢাকা: চীনের কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের আমন্ত্রণে বর্তমানে বেইজিং সফররত বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি বাংলাদেশের দৃঢ় ও অনড় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার (২০ এপ্রিল) বেইজিংয়ের একটি অভিজাত হোটেলে চীনের ভাইস মিনিস্টার জিন ঝিন আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নৈশভোজে মির্জা ফখরুল বলেন, চীন ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং তা কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং অত্যন্ত শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দুই দেশের এই দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যতে এক অনন্য ও নতুন উচ্চতায় নিয়ে যাবে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন ও স্থিতিশীলতায় চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার হিসেবেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে গত ১৬ এপ্রিল থেকে চীন সফর করছে বিএনপি। আজ সোমবার সকালে বিএনপি মহাসচিব বেইজিং পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তিনি সরাসরি সফররত প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হন। আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) মির্জা ফখরুলের ব্যস্ত রাজনৈতিক সূচি রয়েছে। এদিন সকাল ১১টায় তিনি আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং-এর সঙ্গে আইডিসিপিসি ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এরপর একই দিন বিকেলে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং-এর সঙ্গে তার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন- প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, মোহাম্মদ শামসুজ্জামান দুদু, এস এম আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি ও হাবিব উন-নবী খান সোহেল।

এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন- নজমুল হক নান্নু, বেবি নাজনীন, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, কামরুজ্জামান রতন এমপি, নীলুফার চৌধুরী মনি, সায়েদ আল নোমান এমপি, মনোয়ার হোসেন এমপি, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, কৃষিবিদ ইউনুস আলী, মো. আমান উল্লাহ আমান এবং মীর সোলাইমান।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের সরকার গঠনের পর এই উচ্চপর্যায়ের সফরটি বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও সুসংহত করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom