শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চ্যাটজিপিটিতে চালু হলো ‘গ্রুপ চ্যাট’ সুবিধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ সময় দেখুন
চ্যাটজিপিটিতে চালু হলো ‘গ্রুপ চ্যাট’ সুবিধা


এবার ২০ জন একসাথে মিলে চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট করতে পারবেন। আলোচিত এআই চ্যাটবট চ্যাটজিপিটি সম্প্রতি এই সুবিধা চালু করেছে। ওপেন এআই মনে করছে, নতুন এই ফিচার সহযোগিতা ও দলগত কাজকে আরও গতিশীল করবে।

দ্য ভার্জ-এর বরাতে জানা যায়, এটি বৈশ্বিকভাবে সব লগইন করা ব্যবহারকারীর জন্য এখন উন্মুক্ত। ভ্রমণ পরিকল্পনা, ডিনারের আয়োজন, প্রজেক্টের খসড়া তৈরি বা যে কোনো যৌথ কাজ সহজ করতে গ্রুপ চ্যাট উপকারী হবে। চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে কথোপকথনের প্রবাহ বুঝে কখন কথা বলবে এবং কখন নীরব থাকবে তা নির্ধারণ করবে। চাইলে কথপোকথনে ‘ChatGPT’ উল্লেখ করলে বট সরাসরি হাজিরও হবে ওই চ্যাটে।

গ্রুপ চ্যাট ব্যবহারের সহজ উপায়:

শুরুতে চ্যাটজিপিটিতে প্রবেশ করে অ্যাপের ডান দিকে থাকা ‘পিপল’ আইকনে ক্লিক করে গ্রুপ চ্যাট তৈরি করা যাবে। বিদ্যমান চ্যাট কপি করে অন্যদের আমন্ত্রণ জানানোর সুযোগ রয়েছে। প্রথমবার গ্রুপ চ্যাট তৈরি বা যোগ দেওয়ার সময় ব্যবহারকারীকে নাম, ইউজারনেম ও ছবি সেট করতে বলা হবে।

গ্রুপ চ্যাটে ইমোজি রিয়্যাকশন, সদস্য যুক্ত করা-বাদ দেওয়া, নোটিফিকেশন মিউট করা এবং চ্যাটজিপিটির জন্য বিশেষ নির্দেশনা যোগ করার সুবিধাও দেওয়া হয়েছে।

ওপেন এআই জানায়, ব্যক্তিগত চ্যাটে থাকা কোনো মেমোরি গ্রুপ চ্যাটে ব্যবহার হবে না, আবার গ্রুপ চ্যাট থেকেও নতুন মেমোরি তৈরি করবে না বটটি। গ্রুপ চ্যাটে উত্তর দিতে চ্যাটজিপিটি ব্যবহার করছে জিপিটি-৫.১ অটো মডেল।

গ্রুপ চ্যাট তৈরি করবেন যেভাবে:

অ্যাপের ওপরের ডান কোণে থাকা ‘People’ আইকন চাপুন ‘Create group chat’ নির্বাচন করুন। চ্যাটটি কপি হয়ে নতুন গ্রুপ তৈরি হবে।

সদস্য যোগ করতে:

গ্রুপ চ্যাট লিংক কপি করে পাঠিয়ে দিন। তারা লিংকের মাধ্যমে সরাসরি যোগ দিতে পারবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর