রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ছাত্রদলের সাবেক সভাপতি খোকন রিমান্ডে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
ছাত্রদলের সাবেক সভাপতি খোকন রিমান্ডে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার নাশকতার মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার ইন্সপেক্টর মো. সোহেল সোরোয়ার আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাইফুর এ তথ্য নিশ্চিত করেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী, সাজ্জাত হোসেন, জিল্লুর রহমানসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে হাতিরঝিল এলাকায় তার বাসার কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। নাশকতা চেষ্টার সময় পুলিশের তারা খেয়ে অন্যরা পালানোর সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ।

সারাবাংলা/এআই/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর