শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৫৬ সময় দেখুন
ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ


ঢাবি: জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় ঢাবির একদল শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ করে। এ সময় বিক্ষোভ পরবর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে বিক্ষোভকারীরা ‘শিক্ষা আর ছাত্রলীগ, একসাথে চলে না’, ‘লীগ আর গণতন্ত্র, একসাথে চলে না’, ‘ লীগ আর স্বাধীনতা, একসাথে চলে না’, ‘সাইফুল্লাহর বাড়িতে আগুন কেন, সালাহউদ্দিন জবাব দে’সহ নানা স্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশ ঢাবি ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদাস্সির বলেন, ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। সেহরির পরবর্তী সময়ে সহযোদ্ধা সাইফুল্লাহর বাড়িতে তার পরিবার ও সন্তানদের হত্যার উদ্দেশে আগুন দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতারা নির্বাচনে লীগের ভোট পাওয়ার আশায় আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানের নয় দফার ঘোষক আব্দুল কাদের বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। আওয়ামী লীগ বলেন, খুনি লীগ বলেন, তারা কেউই ন্যায়ের সাথে সমঝোতা বোঝে না। ন্যায় তাদের সাথে যায় না। আমরা যখন ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম, কিন্তু তারা সেটাকে দুর্বলতা ভেবে নিয়েছিল। সেই দুর্বলতা তারা কাজে লাগিয়ে আজকে সাইফুল্লাহর বাড়িতে হামলা করতেছে। আগামীকাল আপনার-আমার বাড়িতে হামলা করবে।

তিনি আরও বলেন, আজকে যে লীগ-তারা সহানুভূতি পাওয়ার যোগ্য না। আমরা দেখেছি ৫ আগস্ট পরবর্তী যে সরকার, প্রশাসন, তারা কখনোই তাদের মূল কাজটা, করে নাই। মূল কাজে তারা ফোকাস দেয় নাই। যার কারণে আজকে লীগের চ্যালা-চামুণ্ডারা মাথাচাড়া দিয়ে উঠেছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,সাইফুল্লাহর বাড়িতে যে হামলা হয়েছে, সারা দেশব্যাপী লীগের যে আস্ফালন বেড়ে গিয়েছে, সেই আস্ফালন থামাতে হবে। অবশ্যই ৫ই আগস্টের পূর্ববর্তী সময়ে এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত লীগকে বিচারের আওতায় আনতে হবে এবং লীগের যে কার্যক্রম সেটা নিষিদ্ধ করতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom