রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জনগণকে রক্ষা নয়, তারেককে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
‘জনগণকে রক্ষা নয়, তারেককে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জনগণকে রক্ষা নয় তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (২৭ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত এক মানবন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ কারাবন্দি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সংসদ গোলাম মাওলা রনির ওপর হামলার প্রতিবাদ এ মানববন্ধন আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের অনেক মানুষ, সম্পাদ ও জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। দেশে যখন এই চরম সঙ্কট, যখন উপকূলীয় এলাকাগুলিতে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, পত্রিকায় দেখলাম সেই সময় দেশের প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে আছেন, তাকে আমরা বলতে শুনলাম খারাপ একটি শব্দ ব্যবহার করে, তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। দেশ যখন দুর্যোগে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না, জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ না। তাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হল- তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে মারা হয়ে গেছেন। আরাফাত রহমান কোকো বিদেশে বিনাচিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে। খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুরমুখে ঠেলে দেওয়া হচ্ছে। জিয়া পরিবারের আছেন শুধুমাত্র তারেক রহমান। জিয়া পরিবারকে এতোই অপছন্দ যে তাকে দেশে এনে শাস্তি দিতে হবে।’

নজরুল ইসলাম খান বলেন,‘কী অপরাধ তারেক রহমানের? একজন বিচারক তাকে একটি মামলায় খালাস দিয়েছিল। ওই বিচারক পরে দেশে থাকতে পারেনি। এস কে সিনহার মতো তাকে দেশত্যাগ করতে হয়েছে। আরেকটি মামলার এজাহারসহ কোথাও তারেক রহমানের নামই ছিল না। অবসরপ্রাপ্ত পুলিশ কমকর্তা আবদুল কাহার আকন্দ, যিনি তার এলাকায় নৌকা মার্কার ব্যানার লাগিয়ে প্রচারণা করছিলেন, তাকে সেখান থেকে এনে নিয়োগ দিয়ে এই মামলার তদন্তকারী কর্মকর্তা করা হল।’

তিনি বলেন, ‘এই কাহার আকন্দ মুফতি হান্নানকে এক শ’ দিনের বেশি রিমান্ডে নিয়ে অত্যাচার করে তাকে দিয়ে তারেক রহমানের নাম বলিয়েছে। সেই মামলায় বিদেশে থাকা অবস্থায় সাজা দেওয়া হল। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোরে বলেছিল, তাকে জোর করে এটা কারানো হয়েছে। আবার এই মামলার রায়ের আগেই কেন এত গুরুত্বপূর্ণ আসামিকে অন্য মামলায় ফাঁসি কার্যকর করা হল?’

নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমানের ওপর ক্ষোভের মূল কারণ হচ্ছে, তারেক রহমান আজ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগমান করেছেন। তিনি ডান, বাম, সামাতান্ত্রিক, ইসলামপন্থী— সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। দেশের মানুষ ভোট কেন্দ্রেও যাচ্ছে না। এ জন্য ঘূর্ণিঝড়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকার অবমূল্যায়ন, দুর্নীতি, অনাচার, মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় ব্যাংকলুট, রাষ্ট্রীয় দেনা বৃদ্ধি, সাবেক সেনা ও পুলিশ প্রধান আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরও সেগুলো কোনোটাই মূল কাজ নয়। মূল কাজ তারেক রহমানকে এনে শাস্তি দেওয়া।’

তিনি বলেন, ‘আমরা বাকশালের বিরুদ্ধে জিয়ার নেতৃত্বে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করব। আমি বলতে চাই তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে না। তিনি নিজেই আসবেন। তিনি আসবেন বীরের বেশে।’

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর