রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জনগণ এখন কোণঠাসা: দুদু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
জনগণ এখন কোণঠাসা: দুদু


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের যে জনগণের জন্য স্বাধীনতা, তারাই আজ কোণঠাসা। তারা এতটাই নির্যাতনের শিকার যে, এই উপমহাদেশে অন্য কোনো দেশে তা দেখা যায় না।

মঙ্গলবার (২৬ মার্চ) সেগুনবাগিচায় মেট্রো লাউঞ্জ রেস্তরাঁয় আয়োজিত এক ইফতার মাহফিল ও ‘ফররুখ সম্মাননা’য় তিনি এসব কথা বলেন বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোর সংগঠন ‘আবাবিল’ এ অনুষ্ঠান আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আজ আমাদের শিশুরাও অসহায়। তারা রাষ্ট্র দ্বারা নির্যাতনের শিকার। যেটি তাদের পাওনা, সেটা রাষ্ট্র দিতে পারছে না। অর্থনৈতিক দুরবস্থার কারণে বাবা-মায়েরা তাদের সন্তানদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। ফলে শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নাই। যার ফলে সমাজের সর্বক্ষেত্রে নীতিবান,বিবেকবান মানুষ উপেক্ষিত। আমার ভাবতে অবাক লাগে মসজিদের ইমাম কীভাবে খুৎবা দেবেন, সেটাও সার্কুলারের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে। এই উপমহাদেশে পাঠান পাঞ্জাবসহ বহু জাতি রয়েছে। তারা সবাই সাহসী। তবে, একমাত্র বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। বাঙালি একমাত্র জাতি, যারা উই রি‌ভোল্ট বলে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা নিয়ে এসেছে।’

আবাবিলের সভাপতি আকবর মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবা‌দি মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক মিয়া মোহাম্মাদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর