রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জনগণ বিএনপিকে ভুলে গেছে: প্রাণীসম্পদমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১২৪ সময় দেখুন
জনগণ বিএনপিকে ভুলে গেছে: প্রাণীসম্পদমন্ত্রী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, নিশ্চিহ্ন দল বিএনপিকে জনগণের মনেও নাই, জনগণ বিএনপিকে ভুলে যাচ্ছে। তাই বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার্থে অসত্য, কাল্পনিক ও বানোয়াট কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও জনগণ বিভ্রান্ত হবে না। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই বিএনপি এসব করছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের মধুখালীতে ঈদ উপলক্ষ্যে অসহায় ও দুস্থ জনসাধারণের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আওয়ামীলীগের উন্নয়নমূলক নানা উদ্যোগের কারণে এখন আর কোথাও যানজট নেই বললেই চলে। তবে সড়কে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকেই সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। পরে মন্ত্রী আদিবাসী পরিবারের শিক্ষার্থীদের তিনজনকে বাইসাইকেল ও ২৭ জনকে মোট এক লাখ ২৩ হাজার ২৫ টাকা শিক্ষা বৃত্তি দেন।

এ ছাড়া উপজেলার এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাইল হক বকু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেনসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর