রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘জনতার কামরান’ হিসেবেই মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: নানক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১২০ সময় দেখুন
‘জনতার কামরান’ হিসেবেই মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: নানক


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বদরউদ্দিন আহমদ কামরান যাকে সারাদেশের মানুষ ‘জনতার কামরান’ হিসেবে চেনেন। সাধারণ মানুষের যে কোনো দুঃখ-দুর্দশায় তিনি এগিয়ে যেতেন। তিনি আজও ‘জনতার কামরান’ হিসেবে মানুষের মাঝে বেঁচে আছেন।

সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বাদ জোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচতলায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রায়নগর বায়তুল বরাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবিদ হাসান রাহমানি। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের নিহত সব সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। বদরউদ্দিন আহমদ কামরানসহ প্রয়াত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে মিডিয়ার সম্মুখে কামরানের স্মৃতিচারণ করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, “বদরউদ্দিন আহমদ কামরান যাকে সারাদেশের মানুষ ‘জনতার কামরান’ হিসেবে চেনেন। সাধারণ মানুষের যেকোনো দুঃখ-দুর্দশায় তিনি এগিয়ে যেতেন। তিনি আজও ‘জনতার কামরান’ হিসেবে মানুষের মাঝে বেঁচে আছেন।”

নানক আরও বলেন, ‘তিনি ছিলেন আওয়ামী লীগের প্রাণ। এমন নিবেদিত প্রাণ আর কখনও আসবে না। কামরান ভাইয়ের সবচেয়ে বড় গুণ ছিল- তিনি সর্বদাই হাস্যোজ্জ্বল থাকতেন। কখনোই তিনি রাগান্বিত হতেন না। সত্যিকার অর্থেই তিনি জনদরদি একজন মানুষ ছিলেন। তিনি এমন একজন প্রাণবন্ত মানুষ যিনি অফুরন্ত জীবনীশক্তির অধিকারী। সদা হাস্যোজ্জ্বল কর্মযোগী, ধ্যানী এই মানুষটির স্পষ্টতা, সরলতা ও সাহসিকতা সব মহলে প্রশংসিত হয়েছে। তার রেখে যাওয়া কর্মগুলো সকল মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ। আমার তার সাথে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মহানগর আওয়ামী লীগের অধ্যাপক মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, মহানগরের সাংগঠনিক সম্পাদক কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুবাশ্বির আলী, মহানগরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, উপদেষ্টা এনাম উদ্দিন, আব্দুল মালিক সুজন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুসহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর