শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জমিয়তের নতুন সভাপতি জিয়াউদ্দিন, মহাসচিব মঞ্জুরুল ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮২ সময় দেখুন
জমিয়তের নতুন সভাপতি জিয়াউদ্দিন, মহাসচিব মঞ্জুরুল ইসলাম


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নতুন সভাপতি হিসেবে মাওলানা জিয়াউদ্দিন এবং মহাসচিব হিসেবে মঞ্জুরুল ইসলাম আফেন্দী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে নতুন কমিটি নির্বাচন করা হয়।

তিন বছর মেয়াদি এ কমিটি সবার সামনে ঘোষণা করেন সংগঠনটির সহ-সভাপতি ওবাইদুল্লাহ ফারুক। ২০১ সদস্যের জাতীয় কমিটির এবারের কাউন্সিলে ১৮৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাসউদুল করিম, তাফাজ্জুল হক আজীজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কাসেমী, কোষাধ্যক্ষ মুফতি জাকির হোসেন কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফফার, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সদস্য মাওলানা বদরুল ইসলাম, আব্দুল মতিন ও মুখলেসুর রহমান।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর