রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

জমে উঠেছে টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনের নির্বাচনী মাঠ, এগিয়ে রয়েছে নৌকা ও ইগল প্রতীক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ সময় দেখুন
জমে উঠেছে টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনের নির্বাচনী মাঠ, এগিয়ে রয়েছে নৌকা ও ইগল প্রতীক

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিন যত ঘনিয়ে আসছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যস্ততা তত বেড়ে যাচ্ছে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আ.লীগ, স্বতন্ত্র ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের মোট ৭ জন প্রার্থী। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন প্রার্থীরা। সরেজমিনে দেখা যায় অন্যান্য দলের প্রার্থী থাকলেও ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনায় এগিয়ে রয়েছেন আ.লীগ মনোনীত (নৌকা) প্রতীক বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ও স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীক তারেক শামস খান হিমু। প্রচন্ড শীতকে উপেক্ষা করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গ্রামের পথে পথে, হাটবাজারে ও চা স্টলে সবার মুখে এক আলোচনা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের ভালো-মন্দ ও বিগত দিনের কাজ নিয়ে নানা হিসাব-নিকাশ কষছেন ভোটাররা। এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীর মধ্যে নিরব বিপ্লব লড়াইয়ের আভাস পাচ্ছে সাধারণ জনগন। নাগরপুর ও দেলদুয়ার উপজেলা আ.লীগে’র নেতা-কর্মীরা প্রকাশ্যে নৌকার পক্ষে কাজ করছেন। কিন্তু অপরদিকে আ.লীগে’র একাংশ নেতা-কর্মী গোপনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন নৌকার ভরাডুবি ঘটাতে।

এছাড়াও প্রার্থী রয়েছেন আবুল কাশেম জাতীয় পার্টি (জাপা) লাঙল প্রতীক, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম স্বতন্ত্র ট্রাক প্রতীক, মো. আনোয়ার হোসেন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) ফুলের মালা প্রতীক, সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু স্বতন্ত্র বাঁশি প্রতীক, খন্দকার ওয়াহিদ মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙর প্রতীক সহ মোট ৭ জন প্রার্থী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর