বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৮ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন জনমত জরিপে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। রয়টার্স ও আইপিএসওএস জরিপে দেখা যাচ্ছে, গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে কমলা ৪২ শতাংশ সমর্থন অর্জন করেছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৩৭ শতাংশ মানুষের সমর্থন।

গত ২ থেকে ৭ আগস্ট পর্যন্ত পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাদায় এ জরিপ চালানো হয়। একই রাজ্যগুলোয় এর আগে হওয়া জরিপে ট্রাম্প (৪২ শতাংশ) সমর্থন পেয়ে কমলার (৪০ শতাংশ) চেয়ে এগিয়ে ছিলেন।

গত ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ায় হওয়া দ্য নিউইয়র্ক টাইমস ও সায়িনা কলেজ জরিপেও কমলা সুস্পষ্টভাবে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন। জরিপে ভোটারদের প্রশ্ন করা হয়েছিল, এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ভোট অনুষ্ঠিত হতো, তাহলে আপনি কাকে সমর্থন দিতেন। জরিপের ফলে দেখা গেছে, মিশিগানে ৫০ শতাংশ মানুষ কমলাকে সমর্থন দিয়েছেন; ট্রাম্পকে সমর্থন করেছেন ৪৬ শতাংশ। উইসকনসিনেও সমর্থনের ব্যবধান একই। পেনসিলভানিয়াতে ট্রাম্পের ৪৬ শতাংশ সমর্থনের বিপরীতে কমলা ৫১ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর