বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে সতর্ক করল যুক্তরাজ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৬২ সময় দেখুন
জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে সতর্ক করল যুক্তরাজ্য


বাংলাদেশে নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ সতর্কতা জারি করে।

সতর্কতা নোটিশে বলা হয়েছে, ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে।

যুক্তরাজ্য তার নাগরিকদের জানিয়েছে, ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা করা উচিত এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত। বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব জায়গায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এফসিডিও।

এফসিডিও পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়ও অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত অন্য সব ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, “এসব অঞ্চলে— বিশেষ করে প্রত্যন্ত এলাকায়— সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের নিয়মিত খবর পাওয়া যায়।”

সতর্কতা নোটিশে আরও বলা হয়েছে, যেসব অঞ্চলে ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দেওয়া হয়, সেখানে এফসিডিওর সহায়তা প্রদানের সক্ষমতা মারাত্মকভাবে সীমাবদ্ধ থাকে।

নির্বাচন প্রসঙ্গে নোটিশে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে গত ২২ জানুয়ারি। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদীদের হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। নির্বিচার হামলার ঘটনাও ঘটতে পারে।

এফসিডিও নাগরিকদের পরামর্শ দিয়েছে, নিজেদের চারপাশ সম্পর্কে সচেতন থাকতে, পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিসহ বড় জমায়েত ও অন্যান্য সংবেদনশীল স্থান থেকে দূরে থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে। একইসঙ্গে সাবধানতার সঙ্গে ভ্রমণ পরিকল্পনা করা এবং যেকোনও ধরনের বিঘ্ন ঘটলে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর