বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় দায়ী ইরাকভিত্তিক জঙ্গিজোট’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ সময় দেখুন
‘জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় দায়ী ইরাকভিত্তিক জঙ্গিজোট’


আন্তর্জাতিক ডেস্ক

গত সপ্তায় জর্ডানে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা দেশ। তবে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, এ ঘটনার পেছনে রয়েছে ইরাকভিত্তিক একটি জঙ্গিজোট। এই জঙ্গিজোটের নাম ইসলামিক রেসিসট্যান্স ইন ইরাক। বুধবার (৩১ জানুয়ারি) হোয়াইট হাউজ এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, আমরা বিশ্বাস করি, জর্ডানে যে হামলাটি হয়েছিল সেটির পরিকল্পনা, রশদ যোগান এবং সহায়তা করেছিল ইসলামিক রেসিসট্যান্স ইন ইরাক নামে একটি জঙ্গি জোট। এই জোটে কাতাইব হিজবুল্লাহসহ একাধিক জঙ্গিগোষ্ঠী রয়েছে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে জন কিরবি এ ঘটনার জন্য শুধুমাত্র কাতাইব হিজবুল্লাহকে দায়ী করেননি। তিনি বলেন, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জন্য এই একটি জঙ্গি সংগঠনই একা দায়ী নয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক হামলার পর ফিলিস্তিনে পাল্টা হামলা চালায় তেল আবিব। এর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করে অসংখ্য হামলা হচ্ছে। জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে হওয়া হামলাটি এর মধ্যে সবচেয়ে গুরুতর।

ড্রোন হামলায় নিহত মার্কিন সেনারা হলেন ৪৬ বছর বয়সী সার্জেন্ট উইলিয়াম রিভারস ক্যারলটন, ২৪ বছর বয়সী সার্জেন্ট কেনেডি স্যান্ডার্স এবং ২৩ বছর বয়সী সার্জেন্ট ব্রেওনা মফেট।

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার জন্য জঙ্গিজোটের পেছনে কলকাঠি নাড়ার জন্য অবশ্য ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এ ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি সরাসরি ইরানের ভূমিতে আঘাত হানবেন কি না তা নিয়ে দোটানা রয়েছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনার প্রতিশোধ হিসেবে ইরানে হামলা না চালিয়ে মধ্যপ্রাচ্যে তেহরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর উপর চড়াও হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর