সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬০ সময় দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনও ভ্যাকসিন নেননি তাদেরকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বা ১৮ এর বেশি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের আগামী ৩ কার্যদিবস অর্থাৎ ২১ সেপ্টেম্বরের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করে দিতে হবে। সনদ প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে কোভিড-১৯ এর ভ্যাক্সিন পেতে পারে, সে লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ নেবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা ইতোমধ্যে ভ্যাক্সিন এর ১ম/২য় ডোজ গ্রহণ করেছেন, তাদের তথ্য দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

সারাবাংলা/টিএস/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর