শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘জাতীয় ৪ নীতির বিরোধিতাকারীরাই সংবিধান পরিবর্তনের কথা বলছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
‘জাতীয় ৪ নীতির বিরোধিতাকারীরাই সংবিধান পরিবর্তনের কথা বলছে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘১৯৭২ এর সংবিধান, পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান হিসেবে স্বীকৃত। রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যারা সংবিধানকে কলুষিত করেছেন, জাতীয় চার নীতিকে ছুঁড়ে ফেলেছে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছে তারাই আজ সংবিধান পরিবর্তনের কথা বলছেন। পাকিস্তানের ভাবধারায় বিশ্বাসীদের এই ষড়যন্ত্রের বিরূদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও জেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিকভাবে পুনর্বাসন করে ইতিহাসকে কলঙ্কিত করেছে জিয়াউর রহমান। পরবর্তীতে তারই পদাঙ্ক অনুসরণ করেন বেগম খালেদা জিয়া। তারা দুই জনেই হত্যার রাজনীতির পৃষ্ঠপোষক।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বিএনপি ও জামায়াতের উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি যারা শ্রদ্ধাশীল নয়, তারাই হত্যা ও অপরাজনীতির ধারক বাহক।এদেশে সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষকও বিএনপি-জামায়াত।’

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে, জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তা, গণ আজাদী লীগের সভপতি অ্যাডভোকেট এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেনসহ ১৪ দলের নেতারা বক্তব্য রাখেন।

সভায় জাতীয় চার নেতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর