রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

জাদু দেখানো পিটার হাসও অভিনন্দন জানিয়েছে: কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
জাদু দেখানো পিটার হাসও অভিনন্দন জানিয়েছে: কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে হবে না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভালো প্রক্রিয়ায় নির্বাচনের উদ্ভাবন করেছেন। জাদু দেখানো পিটার হাসেরও অভিনন্দন পেয়েছেন বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। যার সোনালী ফলস আমরা ঘরে তুলতে পেরেছি। ৪২.৮ শতাংশ ভোটার উপস্থিতি হয়েছে। দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, পাকিস্তানের হাইকমিশনার পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গেছেন। যিনি কত জাদু দেখিয়েছেন, সেই পিটার হাসও অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে স্বপ্ন দেখছেন? এখন অপেক্ষায় কখন আসবে ভিসানীতি, অপেক্ষা করুন কেয়ামত পর্যন্ত।

যারা নির্বাচন বয়কট করেছে, তারা এখন অনেক কথাই বলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচন হতে দেবে না, সে আস্ফালন এখন কোথায় গেল? সারা দুনিয়ার পর্যবেক্ষক, সাংবাদিক, নামিদামি মিডিয়া অনেকে উপস্থিত ছিল। কিন্তু নির্বাচনের বিরুদ্ধে বলার মতো কিছুই ছিল না। সুন্দর নির্বাচনের প্রশংসা সারা দুনিয়ায় শুনতে পাচ্ছি। কেবল একটি মহল নানা কথা বলছে।

সংসদ গঠন নিয়ে বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা এখন বলছে সংসদ অবৈধ। বৈধতা কীভাবে পাবে? জিয়ার হ্যাঁ/না, ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন নাকি মাগুরা মার্কা নির্বাচন দিয়ে সংসদ বৈধতা পাবে? শপথের মধ্য দিয়ে আগের সংসদ বহাল থাকার সুযোগ নেই। আগের সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে গেছে।

বিএনপির উঁচু থেকে নিচু তলা সবখানেই হতাশা। তাদের ৬০০ জনের বিশাল কমিটি জাম্বো জেট মার্কা। গণতান্ত্রিক পথ অনুশীলনের বালাই নেই বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে হবে না জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, এবার নির্বাচন কমিশন কতটা স্বাধীন ছিল। সরকারি দলের প্রার্থিতা বাতিল, শোকজ ও ভর্ৎসনাও ছিল। এমন নজির আর কী দেখাতে পারবে?

দণ্ডিত তারেককে নেতা করার জন্য সাত ধারা বাতিল করেছে গঠনতন্ত্রের। যাদের নিজের দলেই গণতন্ত্র নাই, তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? বলেও প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খানসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর