বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

জাপানে ভূমিধসের ঘটনায় নিখোঁজ ২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
জাপানে ভূমিধসের ঘটনায় নিখোঁজ ২০


আন্তর্জাতিক ডেস্ক

জাপানের কেন্দ্রীয় শহর আতমি’তে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন। শনিবার (৩ জুলাই) এই ভূমিধসের ঘটনাটি ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা।

দেশটির সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এনএইচকে জানায়, রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) শিজুওকা প্রদেশে এই ভূমিধসের ঘটনা ঘটে। এই বিপর্যয়ের ঘটনায় আলোচনার জন্য দ্রুতই বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বন্যার পানি সমুদ্রের টেউয়ের মতো আতমি শহরে আঘাত হানে। এতে করে একাধিক বাড়িঘর পানির স্রোতের সঙ্গে ভেসে যায়। এ সময় কিছু মানুষকে শঙ্কিত অবস্থায় জীবন বাঁচাতে দৌড়ে পালাতে দেখা যায়।

পানির ঢেউ আঘাত হানার কয়েক সেকেন্ড আগে ওই ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, ‘এটি ভয়ঙ্কর।’

ওই প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে। এছাড়াও এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সরকারের সহযোগিতা চেয়েছে শিজুওকার কর্মকর্তারা।

উদ্ধার কাজ পরিচালনা ও জরুরি পরিষেবাসমূহ দ্রুত নিশ্চিত করার স্বার্থে ওই এলাকায় রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে।

এনএইচকে’র প্রতিবেদন মতে, গত ৪৮ ঘণ্টা শিজুওকা ও কানাগাও প্রদেশে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে ওই অঞ্চলে বন্যা ও ভূমিধসের আগাম সতর্কবার্তা জানিয়েছিল স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, গত বছর প্রায় একই সময়ে জাপানের দক্ষিণ-পশ্চিমে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ওই সময় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর