আন্তর্জাতিক ডেস্ক
জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির উত্তরে ফুকিশিমা উপকূলীয় অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। কর্তৃপক্ষ তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি করেছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সমুদ্রের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পে জাপানের উত্তরপূর্বাঞ্চলের বিস্তৃত এলাকা কেঁপে উঠে। রাজধানী টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পের প্রভাবে সমুদ্রে ১ মিটারের বেশি জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করেছে। জাপানের এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়েছে, সমুদ্র উপকূলবর্তী কিছু এলাকায় ইতিমধ্যে ১ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে।
সারাবাংলা/আইই