শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

জাপা চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশন কাউন্সিলরের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২২ সময় দেখুন
জাপা চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশন কাউন্সিলরের সাক্ষাৎ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জ। রোববার (৬ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাস ভবনে যান ব্রিটিশ হাই কমিশনের এই পলিটিক্যাল কাউন্সিলর।

পরপর দুই বার করোনা আক্রান্ত জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের শারীরিক অবস্থার খোঁজ নিতেই ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জ এই সাক্ষাৎ করেন।

তারা বন্ধুপ্রতীম দু’দেশের পারস্পরিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন কাউন্সিলর টম বার্জ। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরেও ধন্যবাদ জানান তাকে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের ও জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাশরুর মাওলা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর