রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জামায়াতের শিশির মনিরের নির্বাচনি বৈঠকে আ.লীগ নেতার বক্তব্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ সময় দেখুন
জামায়াতের শিশির মনিরের নির্বাচনি বৈঠকে আ.লীগ নেতার বক্তব্য


সুনামগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার শিশির মনিরের নির্বাচনি বৈঠকে বক্তব্য দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এমন একটি ভিডিও দিরাই উপজেলার বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজে ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকাবাসীর আয়োজনে একটি নির্বাচনি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে হাতে মাইক নিয়ে বক্তব্য দিচ্ছেন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া।

তিনি বলছেন, ‘একটি ঘরের চেয়ে দরজা ছোট, দরজা থেকে তালা ছোট, আর তালা থেকে চাবি আরও ছোট। কিন্তু এই ছোট চাবির মূল্য অনেক বেশি। ঠিক তেমনি ভোট হচ্ছে সবচেয়ে মূল্যবান চাবি। সেই উন্নয়নের চাবি আমরা কার হাতে দিতে চাই-সব বক্তব্যে স্পষ্ট, সেই যোগ্য ব্যক্তি মোহাম্মদ শিশির মনির।’ এ সময় জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে তার বাম পাশে বসে থাকতে দেখা যায়।

বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে গোলাপ মিয়া বলেন, ‘কয়েকবছর আগে আমি কিছুদিন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। বর্তমানে আমার কোনো পদ-পদবি নেই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। ভোট তো কাউকে দিতে হবে। তাই একজন সাধারণ নাগরিক ও ভোটার হিসেবে এলাকার স্বার্থে শিশির মনিরের বৈঠকে বক্তব্য দিয়েছি।’

এ বিষয়ে জানতে সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom