শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রচন্ড গরমে লেবু পানি পান করুন জামায়াত এমপিকে ওভেন দেওয়ার প্রস্তাব পার্থের, আপত্তি স্পিকারের! Bhuvan Arora And Wife Vaneja Gupta Welcome Baby Boy; Pritam Retirement Rumours False? | Bollywood News Three ranking points cost Manika Batra Asian Games spot | More sports News কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কর্ণফুলীতে লায়ন মো. হাকিম আলীর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়ছে, ইসরায়েলের রাষ্ট্রদূতের দাবি এইচএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

জামায়াত এমপিকে ওভেন দেওয়ার প্রস্তাব পার্থের, আপত্তি স্পিকারের!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৮ সময় দেখুন
জামায়াত এমপিকে ওভেন দেওয়ার প্রস্তাব পার্থের, আপত্তি স্পিকারের!


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমানকে ব্যক্তিগতভাবে মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার প্রস্তাব করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা কিনে দেওয়ার জন্য অনুরোধ জানান। তবে আন্দালিভ রহমান পার্থের এমন প্রস্তাবকে সংশ্লিষ্ট জামায়াত এমপির জন্য অসম্মানজনক হতে পারে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আন্দালিভ রহমান পার্থ এই প্রস্তাব ও বক্তব্য উত্থাপন করেন। এর আগে গত ১৭ জুন বুধবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবি জানিয়েছিলেন জামায়াত এমপি মিজানুর রহমান। মূলত সেই দাবির প্রেক্ষিতেই আজ সংসদে এই নতুন বিতর্কের সূত্রপাত হয়।

পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘জামায়াত এমপির এভাবে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং পর্দা চাওয়ার বিষয়টি বৃহৎ অর্থে পুরো সংসদকে প্রভাবিত ও বিব্রত করেছে।’ তিনি আরও বলেন, ‘অনেক কষ্টের পরে দেশবাসী এই সংসদ পেয়েছে এবং এখানে স্বৈরাচারের দোসর বা ফ্যাসিস্টদের কেউ নেই। বিগত সংসদ শুধু সংসদীয় গণতন্ত্রকে হত্যাই করে নাই, বরং সংসদের স্ট্যান্ডার্ড বা মানদণ্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে।’

পার্থ বলেন, ‘অতীতে এই সংসদে গানসহ অন্য কিছু হতে দেখা গেছে এবং সরাসরি ওইদিকে না গেলেও বর্তমান সংসদের কিছু কিছু জায়গায় তেমন প্রবণতা দেখা যাচ্ছে। সংসদ সদস্যরা শুধু জনপ্রতিনিধিই নন, বরং তারা এই সংসদের একেকজন অ্যাম্বাসেডর বা দূত হিসেবে বাইরেও সংসদকে প্রতিনিধিত্ব করেন।’

নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘গতকালের ঘটনার পর অনেক জায়গা থেকে টেলিফোন পেয়ে তিনি বিষয়টি ডিফেন্ড বা রক্ষা করার চেষ্টা করেছিলেন। গণমাধ্যমে যখন প্রতিবেদন আসে যে জামায়াত এমপি ওয়াশিং মেশিন ও ওভেন চেয়েছেন, তখন এটি সংসদকে অনেক লজ্জা দেয়।’

বিজেপির চেয়ারম্যান বলেন, ‘সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে যেখানে জনগণের মৌলিক কথা ও দাবি তুলে ধরবেন, সেখানে একজন সদস্য দাঁড়িয়ে ওয়াশিং মেশিন বা পর্দা পেলেন কি না তা নিয়ে কথা বলছেন।’

তিনি আরও বলেন, ‘সংসদ সদস্যরা গাড়ি ও প্লট নেবেন না বলে যে ঘোষণা দিয়েছেন, তা বুকের ওপর কতবড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠে, যখন আবার ওয়াশিং মেশিন নিয়ে কথা বলতে হয়। সংসদের এমন একটা মানদণ্ড অনুসরণ করা উচিত যাতে সংসদ বিব্রত না হয়।’

এর পরই তিনি জামায়াত এমপির ওভেন লাগলে তা নিজের তরফ থেকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বাকি আসবাব গুছিয়ে দেওয়ার অনুরোধ জানান।

পরবর্তী সময়ে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আন্দালিভ রহমান পার্থের উত্থাপিত এই বিষয়টি আসলে পয়েন্ট অব অর্ডারের আওতার মধ্যে পড়ে না। সংশ্লিষ্ট সংসদ সদস্য বাজেট সেশনের ওপর বক্তব্য দিতে গিয়ে এই দাবিগুলো করেছিলেন এবং বাজেট সেশন এমন একটি সেশন যেখানে অনেক বিষয়েই বক্তব্য রাখার সুযোগ থাকে।’

তিনি আরও বলেন, ‘একজন সদস্য কেবল তার ও অন্য সদস্যদের সুবিধা-অসুবিধার কথা বলেছেন, যা সংসদে না বললেও হতো। এই দাবিটি করে ওই সদস্য এমন কোনো গর্হিত অপরাধও করেননি।’

স্পিকার বলেন, ‘সংসদে একটি নির্দিষ্ট কমিটি আছে এবং সেখান থেকেই সংসদ সদস্যদের আসবাবপত্র ইত্যাদি সরবরাহ করা হয়ে থাকে।’ পরিশেষে আন্দালিভ রহমান পার্থকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘যেভাবে তিনি একজন সদস্যকে ব্যক্তিগতভাবে জিনিসপত্র দেওয়ার অফার করেছেন, সেটি ওই সদস্যের জন্য অসম্মানজনক হতে পারে।’

তিনি বলেন, ‘জামায়াত এমপি নিজের ব্যক্তিগত সুবিধার জন্য চাননি, বরং যেসব সংসদ সদস্য সরকারি বাড়িতে বসবাস করেন তাদের সামগ্রিক সুবিধার জন্য চেয়েছেন। তাই, এ নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom