রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ সময় দেখুন
জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ


চট্টগ্রাম ব্যুরো: সামাজিক অনুষ্ঠানে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপণ কুমার দাশ আচরণবিধি লঙ্ঘনের এ শোকজ নোটিশ দেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে একটি প্রীতিভোজে অনুষ্ঠানে অংশ নেন শাহজাহান চৌধুরী। ওই অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। তখন পাশেই ছিলেন প্রার্থী শাহজাহান চৌধুরী।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নির্বাচনি বিচারিক কমিটিতে অভিযোগ দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

সেই অভিযোগ আমলে নিয়ে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনি প্রচার চালানোয় আচরণবিধি লঙ্ঘনের জন্য শাহজাহান চৌধুরী ও জসিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। নোটিশে শাহজাহান চৌধুরীকে ১৯ জানুয়ারি সকাল ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom