বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

জার্মানির নির্বাচন: বামঘেষা দলগুলো কিছুটা এগিয়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৩ সময় দেখুন
জার্মানির নির্বাচন: বামঘেষা দলগুলো কিছুটা এগিয়ে


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: জার্মানির জাতীয় নির্বাচনে বুথ ফেরত জরিপ বলছে, অ্যাঙ্গেলা মের্কেলের রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) ও প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসপিডি) প্রায় সমান সংখ্যক ভোট পেতে যাচ্ছে।

সর্বশেষ বুথ ফেরত জরিপের ফলাফল উল্লেখ করে ডয়েচেভেলের খবরে বলা হয়েছে, বাম ঘরনার মধ্যপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ২৫.৭ শতাংশ ভোট পেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। অন্যদিকে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) এ পর্যন্ত ২৪.৬  শতাংশ ভোট পেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে।

পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিনস তাদের ইতিহাসের সর্বোচ্চ ভোট পাওয়ার পথে রয়েছে। বুথ ফেরত জরিপে পাওয়া পূর্বাভাস অনুযায়ী দলটি ১৪.৪ শতাংশ ভোট পেতে যাচ্ছে। ব্যবসায়ীবান্ধব রাজনৈতিক দল ফ্রি ডেমোক্রেট ১১.৭ শতাংশ ভোট পেতে যাচ্ছে। এছাড়া কট্টর ডানপন্থী দল এএফডি ১০.৭ শতাংশ এবং সোশ্যালিস্ট লেফট পার্টি পেতে যাচ্ছে ৫ শতাংশ ভোট।

পূর্বাভাস বলছে, নির্বাচনে ভোট বেড়েছে বামঘেষা মধ্যপন্থী দলগুলোর। সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি এবং গ্রিন উভয়ই বাম ঘরনার মধ্যপন্থী দল। এ দুই দল মিলে মোট ৪০ শতাংশের বেশি ভোট পেতে যাচ্ছে। দুটি দলেরই গতবারের নির্বাচনের চেয়ে ভোট বেড়েছে।

অন্যদিকে রক্ষণশীল ঘরনার দলগুলোর ভোট এবার কমেছে। অ্যাঙ্গেলা মের্কেলের দল গত নির্বাচনের চেয়ে প্রায় আট শতাংশ ভোট কম পাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দলটি সবচেয়ে খারাপ ফলাফল পেতে যাচ্ছে এবার।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর এবার জার্মানির চ্যান্সেলর পদে আর লড়বেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন অ্যাঙ্গেলা মের্কেল। এবারের নির্বাচনে মূলত তারই উত্তরসূরি ঠিক করছেন জার্মানির ভোটাররা। চ্যান্সেলর পদের জন্য এবার তিন জন প্রার্থী লড়াই করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর