রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ সময় দেখুন
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন প্রতিনিধি দলের সাক্ষাৎ


ঢাকা: ঢাকায় নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসের বিশেষ আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকাস্থ জার্মান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে জার্মান–বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল জার্মানিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সাফল্যের প্রশংসা করেন। জবাবে রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস বলেন, ‘বাংলাদেশের জনগণ যে ধরনের নির্বাচনী ব্যবস্থা পছন্দ করবে, জার্মানি সেই ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখবে।’

এছাড়া প্রতিনিধি দল বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বিপুলসংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার জন্য জার্মান সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

আলোচনার সময় রাষ্ট্রদূত জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শনে আগ্রহী, তবে সময়ের অভাবে তা এখনও সম্ভব হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শিগগিরই ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শন করবেন। এছাড়া প্রতিনিধি দল রাষ্ট্রদূতকে চরমোনাই মাহফিলে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।

প্রতিনিধি দল রাষ্ট্রদূতকে অবহিত করেন যে, কয়েক বছর আগে জার্মানির একজন সংসদ সদস্য (এমপি) চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেছিলেন।

সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সাজল, ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর