সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জিয়াউল আহসানকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল, শুনানি ৪ জানুয়ারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ সময় দেখুন
জিয়াউল আহসানকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল, শুনানি ৪ জানুয়ারি


ঢাকা: শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি জিয়াউল আহসান-কে গ্রেফতার দেখানোর আবেদন করেন এবং অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চান। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে জিয়াউল আহসান-কে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গত ২১ ডিসেম্বর তাকে হাজির করার কথা থাকলেও কারাগারে আদেশ পৌঁছাতে বিলম্ব হওয়ায় তা সম্ভব হয়নি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাইব্যুনাল আজ হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

ওইদিন শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১০০-এর বেশি মানুষকে গুমের পর হত্যার প্রমাণ পাওয়া গেছে। রাজনৈতিক ভিন্নমত দমনে এসব অপরাধ সংঘটিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে আরও জানানো হয়, এসব অপরাধ সংঘটনের ক্ষেত্রে একটি সংগঠিত পরিকল্পনা অনুসরণ করা হতো এবং জিয়াউল আহসান ছিলেন এর মূল পরিকল্পনাকারী। গুম ও হত্যাকাণ্ড ছাড়াও তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর