রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জুলাই আন্দোলনের বিপ্লবীদের কুড়িগ্রাম আগমন উপলক্ষ্যে এনসিপির প্রেস ব্রিফিং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৬৭ সময় দেখুন


কুড়িগ্রাম: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সফর উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) জেলা কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই আন্দোলনের শহিদ বীর যোদ্ধা আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহিদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আহত যোদ্ধাদের প্রতি গভীর সম্মান প্রকাশ করে তাদের সুস্থতা কামনা করা হয়।

এনসিপির যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া।

তিনি বলেন , ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি হাতে নিয়েছে, যা ১ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৩০ জুলাই পর্যন্ত। এই কর্মসূচির সূচনা হয়েছে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে।’

বুধবার (২ জুলাই) সকাল ১১টায় কুড়িগ্রামে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ একঝাঁক বিপ্লবী তারকা পদযাত্রায় অংশ নিতে আসছেন। পদযাত্রাটি কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ চত্বর থেকে শুরু হয়ে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে এসে পথসভায় পরিণত হবে।

এই পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতারা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচিতে প্রায় ২০ হাজার সদস্যের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন এবং এরপর তারা ফুলবাড়ী উপজেলায় আরেকটি পথসভায় অংশ নিয়ে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও, জেলা ট্রাফিক বিভাগের কাছ থেকে কর্মসূচির শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা কামনা করা হয়।।

সংগঠনের প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া আরও বলেন, ‘এই পদযাত্রা গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে একটি যুগান্তকারী বাংলাদেশ নির্মাণে এই আন্দোলন সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, সদস্য আসাদুজ্জামান, তাজুল ইসলাম, লিটু সরকার, শামীম রানা, রাজু আহমেদ রাজ্জাক, ইয়াকুব আলী আইয়ুব প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর