বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিস্তারিত কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭০ সময় দেখুন


ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় ও শোক পালনে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচি কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ জুন রাতে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’। কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি আয়োজন করবে ছাত্রদল।

জুলাই অনুষ্ঠান—

১ জুলাই: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহিদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

৩ জুলাই: দেশব্যাপী ড্যাবের রক্তদান কর্মসূচি। সারাদেশের কর্মসূচি সমন্বয় করবেন ডা. রফিকুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, ডা. মো. নজরুল ইসলাম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ডা. এরফান আহেমেদ সোহেল।

৫ জুলাই: ঢাকা ধানমন্ডি ক্লাব মাঠে ‘ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা হবে।

৯ জুলাই: Seminar on ‘Systematic Human Rights Violation by State Apparatus-A Road to July Uprising!’ ঢাকা বাস্তবায়ন কমিটি। সমন্বয় করবেন-সানজিদা তুলি-মায়ের ডাক, অ্যাড. ফারজানা শারমিন পুতুল-মানবাধিকার কমিটি।

১১ জুলাই: সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা)। সমন্বয় করবেন-হেলাল খান, জাকির হোসেন রোকন ও ইথুন বাবু।

১২ জুলাই: ছাত্রদলের সকল শহিদ পরিবারের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা।

১৪ জুলাই: কেন্দ্রীয় শহিদ মিনারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে অনুষ্ঠান। এ অনুষ্ঠান আয়োজন করবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটি।

১৫ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

১৬ জুলাই: শহিদ ওয়াসিম ও শহিদ আবু সাঈদের স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ। এ অনুষ্ঠান আয়োজন করবে চট্টগ্রাম ও রংপুর ছাত্রদল।

১৭ জুলাই: টিএসসিতে আন্দোলনে শহিদ ছাত্রদের স্মরণে স্মরণসভা। এ অনুষ্ঠান আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

১৮ জুলাই: দেশব্যাপী ওলামা দলের দোয়া মাহফিল এবং জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে দেশব্যাপী মৌন মিছিল ও কালো ব্যাজ ধারন।

১৯ জুলাই: বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘গণঅভ্যুত্থান ২০২৪ এ বেসরকারি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশান বাংলাদেশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তারেক রহমান।

২০ জুলাই: জিয়া উদ্যান ও সারাদেশে ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি। কৃষক দল ও আমরা বিএনপি পরিবার এ কর্মসূচি আয়োজন করবে।

২১ জুলাই: পেশাজীব সংগঠন আয়োজিত ‘গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান’ শীর্ষ আলোচনা সভা। এ অনুষ্ঠান সমন্বয় করবেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এ্যাড. জয়নুল আবেদীন, ডা. ফরহাদ হালিম ডোনার, ব্যারিস্টার কায়সার কামাল, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান ও সাংবাদিক কাদের গণি চৌধুরী।

২২ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভা। সমন্বয় করবেন আফরোজা খানম রিতা, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ প্রমুখ।

২৩ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে শাহবাগে ‘স্মৃতিস্তম্ভ: জুলাই-এ লাশের সারি’ শীর্ষক মোমবাতি প্রজ্বলন। সমন্বয় করবেন-এহসান মাহমুদ।

২৪ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে দৃক গ্যালারিতে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী।

২৫ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে কূটনীতিকদের জন্য দৃক গ্যালারিতে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী।

২৬ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে মানিক মিয়া এভিনিউতে গ্রাফিতি অঙ্কন ‘গণঅভ্যুত্থান ২০২৪ দেশে দেশে’ এবং ‘গণসঙ্গীত’।

২৭ জুলাই: বিভাগীয় পর্যায়ে গ্রাফিতি অঙ্কন। ১০টি বিভাগে এ অনুষ্ঠান আয়োজন করবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন বিভাগীয় কমিটি।

২৯ জুলাই: আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক-এর উদ্যোগে ‘গণতান্ত্রিক পথযাত্রায় শিশু’ শীর্ষক আলোচনা সভা।

৩০ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে ‘নারকীয় জুলাই’ (সাভার-আশুলিয়া থানায় লাশ পোড়ানোর স্থানে জনসভা)।

৩১ জুলাই: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ঢাকাসহ সারা দেশে মার্চ ফর জাস্টিস।

আগস্টের কর্মসূচি—

০১ আগস্ট: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরা ও মিরপুরে জনসভা।

২ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে নয়াপল্টনে জনতার জুলাই-আগস্ট, জনতার কারফিউ (পথনাটক) ‘পালাব না, কোথায় পালাব? শেখ হাসিনা পালায় না’।

৩ আগস্ট: ছাত্রদলের উদ্যোগে শহিদ মিনারে সমাবেশ।

৪ আগস্ট: জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক আলোচনা সভা।

৬ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঢাকাসহ সারাদেশে বিজয় মিছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom