রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জুলাই বিপ্লবের সৈনিকরা বেঁচে থাকতে ষড়যন্ত্র সফল হতে দেবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ২০:২৯ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১১:৫০

বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। ছবি: সারাবাংলা।

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, ৭১-এর মুক্তিযোদ্ধারা বয়োবৃদ্ধ হলেও এদেশে জুলাই বিপ্লবের সৈনিকরা যতদিন বেঁচে আছে, ততদিন এই দেশে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জুরাইন কবরাস্থান রোডে ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং ৩১ দফার আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ন ম সাইফুল ইসলাম বলেন, ‘এখন নির্বাচন নিয়ে নানা কথা হচ্ছে। ফ্যাসিবাদকে পরাজিত করার পরে জাতি গণতন্ত্রে ফিরবে— এটাই তো বাস্তবসম্মত। গণতন্ত্রে ফেরার জন্য একমাত্র পথ হল নির্বাচন। জাতিকে যদি নির্বাচনের মধ্যে নিয়ে যাওয়া না হয়, তাহলে গণতন্ত্র ফিরে আসার দ্বিতীয় কোনো পথ আছে বলে মনে হয় না। যারা গণতন্ত্রে ফিরতে চান, তারা নির্বাচনের কথা বলছেন। আর যারা নির্বাচনের কথা সহ্য করতে পারছেন না, তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন।’

তিনি বলেন, ‘দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা পেয়েছি। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। এটা কিন্তু দীর্ঘ আন্দোলনের ফসল ছিল। বিগত ১৫ বছর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্যাতিত, গুম-খুনের শিকার হয়েছে। আমাদের নেতা-কর্মীরা ঘরে ঘুমাতে পারত না।’

সাইফুল ইসলামা বলেন, ‘গত ১৭ বছর ধরে এদেশে যে সীমাহীন লুটপাট হয়েছে। এত লুটপাট পৃথিবীর আর কোথাও হয়নি। রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এদেশটা যতদ্রুত সম্ভব নতুন করে সাজাতে হবে। আর এরজন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। আর যে ভোটের অধিকারের জন্য এত রক্ত ঝড়ল, সেই ভোট নিয়ে এখনও চক্রান্ত চলছে।’

স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদারের সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন, হাজী নাসির আহমেদ মোল্লা, ইমতিয়াজ আহমেদ টিপু, তরিকুল ইসলাম পলাশ, মো. মফিকুল ইসলাম বাবু, মো. মমিন মিয়া, আজিজ মুন্সী স্বপন শামীম রেজা, পিন্টু চৌধুরী ও মুরাদ মামুন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর

বিএনপি
শীত বস্ত্র বিতরণ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর