বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের শহিদরা নিজেদের তাজা রক্তের বিনিময়ে জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়েই দেশের মানুষ মুক্তভাবে মত প্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়েছে। তাই শহিদদের কাছে জাতি চিরঋণী।

মঙ্গলবার (১৪ জুলাই) মহান ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘১৬ জুলাই জাতীয় ইতিহাসের এক গৌরবময় হলেও বেদনাবিধুর দিন। বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।’ তিনি শহিদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, ‘২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা সারা দেশে আন্দোলনকে নতুন মাত্রা দেয় এবং তা পরবর্তীতে গণআন্দোলনে রূপ নেয়।’

জামায়াতের আমির দাবি করেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, তরুণ সমাজ, নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আন্দোলন একপর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং এর মাধ্যমে দেশের মানুষ স্বৈরাচারী শাসন থেকে মুক্তি লাভ করে।’ বর্তমান পরিস্থিতিতে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে এবং রাজনৈতিক দলগুলোও নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করতে হবে।’

বিবৃতিতে আগামী ১৬ জুলাই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে মহান ‘জুলাই শহীদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনের জন্য জামায়াতের সব স্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom