রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জুলাই শহিদদের স্মরণে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন


ঢাকা: গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণের পর জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, “এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি পরিবেশগত উদ্যোগ নয়, এটি শহিদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রতীক। যারা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সেই ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে আন্দোলন ও সংগ্রামে সচেতন এবং সক্রিয় থাকবে।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল কর্মসূচি প্রসঙ্গে বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল এ দেশের স্বাধীনতাকামী ছাত্রসমাজের এক সাহসী ও গৌরবময় অধ্যায়। সেই গৌরবগাথার অংশীদার শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই আমরা এই কর্মসূচি পালন করেছি।”

সংগঠনের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “শহিদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমরা তাদের ত্যাগকে চেতনায় ধারণ করি এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তাদের সেই আত্মত্যাগের মহিমাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।”

নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা শহিদদের আদর্শকে ক্যাম্পাসে বাঁচিয়ে রাখতে চান এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে ভবিষ্যতেও সোচ্চার থাকবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর