রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জুলাই সনদ’র খসড়া নিয়ে বিএনপির মতামত জমা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর খসড়া পর্যালোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত জমা দিয়েছে।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মতামত জমা দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর অনুরোধে জুলাই সনদের খসড়ার ওপর মতামত জানানোর সময়সীমা বাড়িয়েছে। কমিশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আগামী ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত দলগুলো তাদের মতামত জমা দিতে পারবে।

উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠিয়েছিল এবং ২০ আগস্টের মধ্যে মতামত জানানোর অনুরোধ করেছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর