শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জেএসডিও যাবে না রাষ্ট্রপতির সংলাপে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২৮৮ সময় দেখুন
জেএসডিও যাবে না রাষ্ট্রপতির সংলাপে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি, সিপিবি, বাসদ, এলডিপি, ইসলামী আন্দোলনের পর এবার রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় সিদ্ধান্তের কথা জানান জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। এর আগে, সকালে একই স্থানে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয় জেএসডি। রাষ্ট্রপতির সঙ্গে আগামী সোমবার দলটির সংলাপ হওয়ার কথা ছিল।

সংলাপে না গেলেও জেএসডি এ নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বলে জানান আ স ম রব। তিনি বলেন, ‘দলের এ সিদ্ধান্ত জানিয়ে প্রস্তাবসহ একটি চিঠি দলের কার্যকরী সাধারণ সম্পাদক বঙ্গভবনে বিকালেই পৌঁছে দেবেন।’

সংবাদ সম্মেলনে আ স ম রব বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে গায়েবি মামলা দিচ্ছে এবং পুরনো মামলার সূত্র ধরে আবারও গ্রেফতার শুরু করেছে। সুতরাং শুধু নির্বাচন কমিশন গঠন নিরপেক্ষ নির্বাচনের জন্য কোনো গ্যারান্টি বা সমাধান নয়। এমন বাস্তবতায় রাষ্ট্রপতির সংলাপে জেএসডি অংশগ্রহণ করছে না। এ ধরনের সংলাপ রাষ্ট্রপতির মর্যাদা সুরক্ষার উপযোগী নয় বলে আমরা মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, দলীয় সরকারের অধীনে দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি এখন অতীব গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আমরা ইতিমধ্যে জাতীয় সরকারের প্রস্তাব উপস্থাপন করেছি। সংলাপ নির্বাচন কমিশন নিয়ে নয়, সংলাপ হতে পারে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে।’

আরও পড়ুন:
রাষ্ট্রপতির সংলাপে সিপিবিও যাবে না
ইসলামী আন্দোলনও সংলাপে যাবে না
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে না সিপিবি
স্থায়ী কমিটির সিদ্ধান্ত— সংলাপে অংশ নেবে না বিএনপি

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর