শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জয়নাল হাজারী আর নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
জয়নাল হাজারী আর নেই


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জয়নাল হাজারীর নিকটাত্মীয় মনোয়ার হোসেন মিঠু সারাবাংলাকে জানান, বার্ধক্যসহ বিভিন্ন জটিলতা নিয়ে ল্যাব এইড হাসপাতালে ভর্তি ছিলেন জয়নাল হাজারী। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আজ (সোমবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার কথা ছিল তাকে। কিন্তু তার আগেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

জয়নাল হাজারী ফেনী-২ আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন।

ফেনীর এই আওয়ামী লীগ নেতা দেশের রাজনীতিতে বহুল আলোচিত। ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২০ বছরেরও বেশি সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ‘ফেনীর গডফাদার’ নামে পরিচিত জয়নাল হাজারী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর সংসদীয় আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে জয়নাল হাজারীর বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার অভিযোগ ওঠে। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এলে তার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। ওই সময় আত্মগোপনে চলে যান তিনি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে আবার প্রকাশ্যে আসেন তিনি।

জয়নাল হাজারী ২০০৪ সালে দল থেকে বহিষ্কৃতও হয়েছিলেন। ওই সময় থেকে দীর্ঘ দিন রাজনীতিতে তিনি নিষ্ক্রিয় ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে আবার সক্রিয় হন তিনি। সবশেষ ২০১৯ সালের ৩ অক্টোবর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনির্ধারিত এক জরুরি বৈঠকে তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

ফেনী থেকে প্রকাশিত ‘দৈনিক হাজারিকা’ পত্রিকার সম্পাদক তিনি। তিনি এই পত্রিকার প্রতিষ্ঠাতা এবং প্রকাশকও।

সারাবাংলা/ইএইচটি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর