সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ সময় দেখুন
টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ


টাঙ্গাইল: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, ছিলিমপুর ও মাহমুদ নগর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা হলো সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এটি রাষ্ট্র মেরামতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইতোমধ্যে জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

এসময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব,কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান উজ্জলসহ টাঙ্গাইল সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর