রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

টাঙ্গাইল জেলা যুবলীগের কমিটি ঘোষণা সভাপতি পারভেজ ও সম্পাদক বিপ্লব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
টাঙ্গাইল জেলা যুবলীগের কমিটি ঘোষণা সভাপতি পারভেজ ও সম্পাদক বিপ্লব

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ আগামী তিন বছরের জন্য টাঙ্গাইল জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাসুদ পারভেজকে সভাপতি এবং আবু সাইম তালুকদার বিপ্লবকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বুধবার (৩১ মে) কেন্দ্রীয় যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে মনিরুজ্জামান খান মিন্টুকে সহ-সভাপতি, নুর মোহাম্মদ সিকদার মানিককে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোস্তাফিজুর রহমান সোহেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার (২৭ মে) দীর্ঘ ৯ বছর পর শহীদ স্মৃতি পৌর উদ্যোনে টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের দুঃসময়ের ত্যাগী নেতা টাঙ্গাইল জেলা যুবলীগের (সদ্য অনুমোদন হওয়া কমিটির) সভাপতি মাসুদ পারভেজ বিগত জেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। এ কমিটি ঘোষণার পর টাঙ্গাইল জেলা যুবলীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এরপর নেতৃবৃন্দের মাঝে একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দমুখর এক পরিবেশ তৈরি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্ণাঢ্য আনন্দ মিছিলের প্রস্তুতি চলছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর