রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

টাঙ্গাইল ৬ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ সময় দেখুন
টাঙ্গাইল ৬ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু ও নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত নেতা খন্দকার ওয়াহিদ মুরাদ সহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছে টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। রোববার (৩ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় পর্বে টাঙ্গাইল ৬ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।

স্বতন্ত্র প্রার্থী নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম একটি খেলাপি ঋণের জামিনদার হওয়ায় ও এক শতাংশ ভোটারের তালিকায় গরমিল থাকায় তার প্রার্থীতা বাতিল হয়। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু’র এক শতাংশ ভোটারের তালিকায় গরমিল থাকায় তারও প্রার্থীতা বাতিল হয়। একই কারণে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আ.লীগ প্রচার ও প্রকাশনা উপ কমিটি’র সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, দেলদুয়ার উপজেলা আ.লীগ সদস্য সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু, মো. আব্দুল হাফেজ বিলাস এর প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়াও ঋণ খেলাপি হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর দলীয় প্রার্থী খন্দকার ওয়াহিদ মুরাদ এর প্রার্থীতা বাতিল হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর